📘 প্রাথমিক বৃত্তির নীতিমালা
- 🎓 আর্থিকভাবে অস্বচ্ছল অথচ মেধাবী ছাত্র-ছাত্রীবৃন্দ বৃত্তির জন্য আবেদন যোগ্য।
- 📘 প্রাথমিক সমাপনী পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।
- 💰 আবেদনকারী অভিভাবকের বাৎসরিক সর্বমোট আয় ১,৫০,০০০ টাকার মধ্যে হতে হবে।
- 📝 আবেদনকারী অভিভাবকের বাৎসরিক আয়ের প্রত্যয়ন প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদান করতে হবে।
- 🧠 বৃত্তি প্রাপ্তির জন্য মেধা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষা হবে পঞ্চম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বিষয় থেকে। মোট নম্বর ৫০ — বাংলা: ১৫, ইংরেজি: ১৫, গণিত: ২০।
- 🪪 পরীক্ষার জন্য ডি.এম.ডব্লিউ.ও. থেকে প্রবেশপত্র প্রদান করা হবে। পরীক্ষার স্থান পরবর্তীতে জানানো হবে।
- 🏆 আবেদনকারীদের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে।
- 🎒 বৃত্তি (শিক্ষা উপকরণ): খাতা (প্রতি মাসে ২টি — বছরে ২৪টি), কলম (প্রতি মাসে ২টি — বছরে ২৪টি), জ্যামিতি বক্স, স্কেল, ক্যালকুলেটর (প্রযোজ্য ক্ষেত্রে), গাইড বই এবং কোচিং ক্লাসের ব্যবস্থা (প্রযোজ্য ক্ষেত্রে)।
- ⏳ বৃত্তির মেয়াদ হবে ০৩ (তিন) বছর — অর্থাৎ ৬ষ্ঠ শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত।
- 📆 বৃত্তি বছরে দুই কিস্তিতে প্রদান করা হবে।
- 📊 প্রত্যেক বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীকে ৬ষ্ঠ ও পরবর্তী শ্রেণির অর্ধ-বার্ষিক ও বার্ষিক পরীক্ষার ফলাফল ডি.এম.ডব্লিউ.ও.-এর নিকট জমা দিতে হবে। অর্ধ-বার্ষিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং বার্ষিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ অর্জন করতে হবে। মুক্তিযোদ্ধা পরিবারের শিক্ষার্থীদের ক্ষেত্রে উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ প্রযোজ্য।
- ❌ নির্ধারিত ফলাফল অর্জনে ব্যর্থ হলে ৭ম শ্রেণিতে বৃত্তির অযোগ্য বলে বিবেচিত হবে, তবে ৬ষ্ঠ শ্রেণির উভয় কিস্তির বৃত্তি প্রদান করা হবে।
- ✅ ৭ম শ্রেণিতে অর্ধ-বার্ষিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং বার্ষিক পরীক্ষায় জিপিএ ৪.০০ অর্জন করলে ৮ম শ্রেণিতে বৃত্তির যোগ্য বলে বিবেচিত হবে।
- 🤝 বৃত্তি প্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী ডি.এম.ডব্লিউ.ও.-এর নীতিমালা অনুসরণ করতে বাধ্য থাকবে।
- 🚫 কোনো বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী শিক্ষা সংক্রান্ত শৃঙ্খলা ভঙ্গ করলে যেকোনো সময় বৃত্তি বাতিল করার অধিকার ডি.এম.ডব্লিউ.ও. সংরক্ষণ করে।
- ⚠️ আবেদন ফরমে প্রদত্ত তথ্য অসত্য প্রমাণিত হলে বৃত্তি বাতিল করা হবে।
- 🛑 বৃত্তি সংক্রান্ত যেকোনো বিষয়ে পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন বা বাতিলের সম্পূর্ণ ক্ষমতা ডি.এম.ডব্লিউ.ও. সংরক্ষণ করে।
⚠️ গুরুত্বপূর্ণ নির্দেশনা:
বৃত্তি সংক্রান্ত সকল সিদ্ধান্ত ডি.এম.ডব্লিউ.ও.-এর চূড়ান্ত বলে গণ্য হবে। কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না।
- আর্থিকভাবে অস্বচ্ছল অথচ মেধাবী ছাত্র-ছাত্রীবৃন্দ বৃত্তির আবেদন যোগ্য।
- প্রাথমিক সমাপনী পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.৫০ থাকতে হবে।
- আবেদনকারী অভিভাবকের বাৎসরিক সর্বমোট আয় ১,৫০,০০০টাকার মধ্যে হতে হবে।
- আবেদনকারী অভিভাবকের বাৎসরিক আয়ের প্রত্যয়ন প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদান করতে হবে।
- আবেদনকারীকে বৃত্তির প্রাপ্তির জন্য একটি মেধা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।উক্ত পরীক্ষা পঞ্চম শ্রেণির বাংলা, ইংরেজি, গণিত, বই থেকে নেওয়া হবে। পরীক্ষাটি(০৩) বিষয়ে মোট ৫০নম্বর এক সঙ্গে সম্পন্ন হবে। বাংলায় -১৫, ইংরেজি-১৫, এবং ও গণিতে-২০।
- পরীক্ষার জন্য ডি.এম.ডব্লিউ.ও .থেকে একটি প্রবেশ পত্র প্রদান করা হবে।পরীক্ষার জন্য নির্ধারিত স্থান পরবর্তীতে জানানো হবে।
- আবেদনকারীদের মধ্যে যারা ১ম,২য়, ও ৩য় স্থানে উত্তীর্ণ হবে তাদের বৃত্তি প্রদান করা হবে।
- বৃত্তিঃ শিক্ষা উপকরণ– খাতা প্রতিমাসে ২ টি বছরে ২৪ টি, কলম প্রতিমাসে ২টি বছরে ২৪টি, জ্যামিতি বক্স, স্কেল, ক্যালকুলেটর,(প্রযোজ্য ক্ষেত্রে),গাইড বই, কোচিং ক্লাস ব্যবস্থা (প্রযোজ্য ক্ষেত্রে)।
- একজন আবেদনকারী বৃত্তি প্রাপ্ত হলে তার সময়/মেয়াদ ০৩(তিন) বছর।অর্থাৎ ৬ষ্ঠ শ্রেণি হতে ৮ম শ্রেণি পযর্ন্ত।
- বৃত্তি বছরে দু’কিস্তিতে প্রদান করা হবে।
- প্রত্যক বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীকে ৬ষ্ঠ শ্রেণির অর্থ বার্ষিক পরীক্ষার ফলাফল। ডি.এম.ডব্লিউ.ও. এর সংশ্লিষ্ট কমিটির নিকট প্রদান করতে হবে। পরবর্তীতে বার্ষিক পরীক্ষার ফলাফল ও প্রদান করতে হবে। যার ফলাফল অর্ধবার্ষিকীতে কমপক্ষে জিপিএ-৩.৫০ এবং বার্ষিক পরীক্ষাতে কমপক্ষে ৪.০০ প্রাপ্ত হতে হবে।মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে উভয় পরীক্ষায় জিপিএ-৩.৫০ অর্জন করতে হবে।
- যদি কোন শিক্ষার্থী (বৃত্তি প্রাপ্ত) উক্ত ফলাফল অর্জনে ব্যর্থ হয়ে তবে ৭ম শ্রেণিতে বৃত্তির অযোগ্য বলে গণ্য হবে।কিন্তু ৬ষ্ঠ শেণির উভয় কিস্তির বৃত্তি (দুই) সে পাবে।
- ৭ম শ্রেণিতে ও অর্ধ বার্ষিকীতে কমপক্ষে জিপিএ ৩.৫০ এবং বার্ষিকীতে জিপিএ-৪.০০ প্রাপ্ত হলে ৮ম শ্রেণিতে বৃত্তির যোগ্য বলে বিবেচিত হবে।
- বৃত্তি প্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী ডি.এম.ডব্লিউ.ও. এর প্রতি সর্বদা অনুগত থাকবে।
- বৃত্তি প্রাপ্ত কোন শিক্ষার্থী যদি শিক্ষা সংক্রান্ত কোন শৃঙ্খলা ভঙ্গ করে তবে উক্ত বৃত্তি যেকোন সময় বাতিলের অধিকার ডি.এম.ডব্লিউ.ও. সংরক্ষণ করে।
- আবেদন ফরমে প্রদত্ত তথ্য/ বিষয়াদি অসত্য প্রমাণিত হয় তবে তার বৃত্তি সংগঠন বাতিলের অধিকার সংরক্ষণের ক্ষমতা রাখে।
- বৃত্তি সংক্রান্ত যেকোন বিষয়ে পরিবর্তন,পরিবর্ধন,সংশোধন, বাতিলের ক্ষমতা ডি.এম.ডব্লিউ.ও .সংরক্ষণ করে।
উপরের নিয়মাবলী গুলো ভালোভাবে পড়ে নিচের বাটনে ক্লিক করুন
